নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূয়া দলিলে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পলাতক ব্রাহ্মণবাড়িয়ার নুর আলম বাবু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাজীপাড়া ঈদগা মাঠ সংলগ্ন একটি বাড়ি বিক্রয়ের নামে ভয়াবহ প্রতারণার ঘটনা সামনে এসেছে। অভিযুক্ত নুর আলম বাবু (পিতা: আবু মিয়া), যিনি পেশায় স্ক্র্যাপ (বাঙারি) ব্যবসায়ী, বর্তমানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পলাতক বলে জানা গেছে। ভুক্তভোগী সাংবাদিক মো. নিশাদুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে নুর আলম বাবু তাকে উক্ত বাড়ি বিক্রির প্রস্তাব দেন। বিশ্বাস অর্জনের জন্য তিনি একটি দলিল প্রদর্শন করে বাইনা বাবদ ১৪ লাখ টাকা গ্রহণ করেন। তবে পরবর্তীতে জেলা রেজিস্ট্রার অফিসে দলিল যাচাই করতে গেলে তা সম্পূর্ণ ভূয়া বলে প্রমাণিত হয়। ঘটনার পর টাকা ফেরতের দাবি জানালে অভিযুক্ত নুর আলম বাবু ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার মাধ্যমে মোট ১৪ লাখ টাকার তিনটি চেক প্রদান করেন—যথাক্রমে ১০ লাখ, ২ লাখ ও ২ লাখ টাকা। কিন্তু ভুক্তভোগী ব্যাংকে চেক জমা দিলে জানা যায়, অভিযুক্তের হিসাবে কোনো অর্থ নেই। ফলে ব্যাংক কর্তৃপক্ষ চেকগুলো ডিজঅনার করে । এ ঘটনায় সাংবাদিক মো. নিশাদুল ইসলাম আইনের আশ্রয় নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনারের অভিযোগে আদালতে ২টি মামলা দায়ের করেন। আদালত মামলা ২ টিতে প্রতারকের বিরুদ্ধে রায় প্রদান করে , এ খবর জানার পর প্রতারক নুর আলম বাবু গা ডাকা দেয়, অনুসন্ধানে জানা যায়, নুর আলম বাবুর বিরুদ্ধে পূর্বেও একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত নুর আলম বাবু কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST