নিউজ এডিটর
১৯ নভেম্বর ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

জামালপুর প্রতিনিধিঃসংগীতাঙ্গনে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার কৃতি সন্তান ও জনপ্রিয় সংগীতশিল্পী রাজীব সিদ্দিকী। কিংবদন্তি লোকসংগীতশিল্পী বারী সিদ্দিকীর নামে প্রবর্তিত ‘বারী সিদ্দিকী সম্মাননা’ পেয়েছেন তিনি। তাঁর এই অর্জনে জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।শ্রদ্ধেয় লোকসংগীতশিল্পী বারী সিদ্দিকীর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের উদ্যোগে রাজীব সিদ্দিকীকে এ সম্মাননা প্রদান করা হয়। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা, শিল্পীসত্তা ও পথচলার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাঁর সংগীতজীবনে এক অনন্য সংযোজন।সম্মাননা অর্জনের পর রাজীব সিদ্দিকী আনন্দ ও গর্ব প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ স্বীকৃতি প্রদানের জন্য আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।নরুন্দির মাটি থেকে উঠে আসা রাজীব সিদ্দিকীর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং জামালপুরের সাংস্কৃতিক অঙ্গন ও সংগীতপ্রেমীদের জন্যও গর্বের বিষয়। একজন শিল্পীর সাধনা, নিষ্ঠা ও ভালোবাসা যে সম্মানের পথ তৈরি করে, তাঁর এই অর্জন যেন সেই বার্তাই বহন করে।সংগীতের পথে রাজীব সিদ্দিকীর যাত্রা আরও সাফল্যমণ্ডিত হোক, তাঁর কণ্ঠের সুর ছড়িয়ে পড়ুক মানুষের হৃদয়ে হৃদয়ে—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১০

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

২০

Design & Developed by BD IT HOST