বেনাপোল দিয়ে আসলো টিসিবির মসুরের ডাল।  - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৭ ফেব্রুয়ারী ২০২৩, ২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল দিয়ে আসলো টিসিবির মসুরের ডাল। 

নিউজ ডেক্সঃ

যশোর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তিন হাজার ৮০০ মেট্রিক টন মসুরের ডাল আমদানি করেছে। প্রতি মেট্রিক টন মসুরের ডাল ১১৩৬.১৩ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে এসব মসুরের ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এসব মুসুরের ডাল টিসিবি দেশের বিভিন্ন স্থানে সরকারি মূল্যে খোলা বাজারে অন্যান্য পণ্যের সাথে বিক্রি করা হবে। এর আগে গত ২১ ডিসেম্বর তিন হাজার ২০০ মেট্রিক টন মুসুরের ডাল ও ৪ ডিসেম্বর দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে টিসিবি।

বেনাপোল বন্দর থেকে এ মুসুরের ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট নামের একটি সিএন্ডএফ এজেন্ট।

 

এ সময় সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ বলেন, সরকার দ্বিতীয় ধাপে আবারো ৪ হাজার মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যার মধ্যে ১১০টি ভারতীয় ট্রাকে তিন হাজার ৮০০ মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দরে এসে পৌছেছে। তিন হাজার ৮০০ মেট্রিক টন মসুরের ডাল খালাস হচ্ছে। পরবতীতে বাকি ২০০ টন মুসুরের ডাল আসবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, এ মসুরের ডাল আমদানি করতে প্রতি কেজি খরচ পড়ছে ১২৫ টাকা। এ বন্দর থেকে মসুরের ডাল দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে তিন হাজার ৮০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এ মসুরের ডাল ছাড় হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে, সে জন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১০

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১১

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৪

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৬

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৭

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৮

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৯

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

২০

Design & Developed by BD IT HOST