ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

মো:নিশাদুল ইসলাম (নিশাদ) ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

​আজ (রোববার) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান এসব তথ্য জানান।

​তিনি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

​নির্বাচনী পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক আরও বলেন, “এখন পর্যন্ত জেলার সার্বিক নির্বাচনী পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। তবে এই পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

​উল্লেখ্য, ৪১ বছরের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে শারমিন আক্তার জাহান জেলার নির্বাচনী এই বিশাল কর্মযজ্ঞ তদারকি করছেন। মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে গলা ও হাত কেটে গৃহবধূ হত্যা; সন্দেহভাজন আপন মামাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ

নিরঙ্কুশ জয় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

চট্টগ্রামের একি গ্রামের তিন জন সংসদ সদস্য নির্বাচিত

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচনে হারাতে চেয়েছিল-রুমিন ফারহানা

৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’

মানিকগঞ্জের ৩ টি আসনের চূড়ান্ত ফলাফল

ঢাকা – ৮ আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী 

১০

মানিকগঞ্জের ৩ টি আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থীরা

১১

বগুড়া ৬ আসনেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন

১২

সিলেট-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হলেন আরিফুল হক

১৩

কেন্দ্র ভিত্তিক ফলাফল: সিলেট-২ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

১৪

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার

১৫

হাতিয়ায় দায়িত্ব পালনকালে সাংবাদিককে কুপিয়ে জখম

১৬

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

১৭

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

১৮

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

১৯

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

২০

Design & Developed by BD IT HOST