নিউজ এডিটর
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

মো:নিশাদুল ইসলাম (নিশাদ) ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ​আজ (রোববার) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান এসব তথ্য জানান। ​তিনি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। ​নির্বাচনী পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক আরও বলেন, “এখন পর্যন্ত জেলার সার্বিক নির্বাচনী পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। তবে এই পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। ​উল্লেখ্য, ৪১ বছরের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে শারমিন আক্তার জাহান জেলার নির্বাচনী এই বিশাল কর্মযজ্ঞ তদারকি করছেন। মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST