ভুরুঙ্গামারী থানায় বিশেষ অভিযানে ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার এবং পলাতক মাদক সম্রাট আবু বক্কর সিদ্দিক সহ ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ইং ১০/৩/২৩ তারিখ ভুরুঙ্গামারী থানার এস আই শাহিন আল মামুন কর্তৃক সঙ্গীয় এএসআই হারুন অর রশিদ, এএসআই পরিতোষ রায় এবং এএসআই রাজু আহমেদ সঙ্গীও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন ০৬ নং জয়মনিরহাট ইউনিয়নের অন্তর্গত বড় খাটামারী গুচ্ছগ্রাম গ্রামস্হ মাদক কারবারি আসামি ছলিম উদ্দিন (৩৮) পিং মোহাম্মদ খাদেম উদ্দিন এর বসত বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী চৌচালা টিনের ঘরের ভিতর টেবিলের উপর হইতে ০৬ কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয় এবং উপরোক্ত ১ নং আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক কারবারি এবং মাদক সম্রাট আসামি আবু বক্কর সিদ্দিক (৪২) পিতা-মৃত শের আলী সাং- বড় খাটামারী গুচ্ছগ্রাম থানা- ভূরঙ্গা মারী, জেলা- কুড়িগ্রাম ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ০৮ তাং ১০/৩/২৩ ইং রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামী ছলিম উদ্দিন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য যে পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ০৪ টি মাদক দ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা
১
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম
২
শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা
৩
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
৪
আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!
৫
জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
৬
অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন
৭
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’
৮
এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার
৯
কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক
১০
রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার