admin
১১ ফেব্রুয়ারী ২০২৩, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে যাওয়া যুবকের পাঁচ দিন পর লাশ উদ্ধার

রেখা মনি,নিজস্ব প্রতিবেদক 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে বন্ধুদের সাথে বাজি ধরে দুধকুমার নদে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৫ দিন পর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে বাবুল মিয়া (২২) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি সদস্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বর যাত্রী হিসেবে যায় বাবুল। রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদ পাড় হওয়ার সময় বন্ধুদের সাথে নদী সাঁতরে ওপারে যাওয়ার বাজি ধরে বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচ- ¯্রা্পানিতে তলিয়ে যায় বাবুল। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর ডুবুরি দল দিনভর যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নদের বিভিন্ন স্থানে খোঁজে কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষনা করেন।   ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

১০

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

১১

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

১২

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

১৩

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৪

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১৫

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১৭

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৯

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

২০

Design & Developed by BD IT HOST