ময়মনসিংহের নান্দাইলে নিজ ঘরের সামনে আল আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বাবা রমজান আলী (৭০) গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার রমজান আলীর ছেলে। তিনি পেশায় পান বিক্রেতা। এ ঘটনায় অভিযুক্ত যুবক ধীতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাজাহারুলকে (২৭) গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, আল আমিন ঘটনার সময় বাজার থেকে ফিরে ঘরে ঢোকার জন্য দরজায় পা রাখে। এমন সময় পেছন থেকে নগ্ন এক যুবক চিৎকার দিয়ে বলে, ‘আমারে বাঁচা’। এই কথা শুনে আল আমিন ঘুরে দাঁড়াতেই ওই যুবক তার বুকের বামপাশে দা দিয়ে কোপ দেয়। এরপর আল আমিন ২০ গজ দূরে তার বাবা রমজান আলীর ঘরের দরজায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ওসি বলেন, এসময় রমজান আলী ঘর থেকে বের হতেই তাকেও দা দিয়ে কোপ দেয় ওই যুবক। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে রমজানকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম
১
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম