ময়মনসিংহের থানায় মটর সাইকেল সেড ও বুক কর্ণার উদ্বোধন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৮ মার্চ ২০২৩, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের থানায় মটর সাইকেল সেড ও বুক কর্ণার উদ্বোধন

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। আজ মঙ্গলবার (২৮ মার্চ ২০২৩) তারিখ কোতোয়ালী মডেল থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) শাহিনুর ইসলাম ফকির। পরিদর্শনের শুরুতেই কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে একটি সুসজ্জিত দল গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করেন। জেলা পুলিশ সুপার কোতোয়ালী থানার মটর সাইকেল সেড ও বুক কর্ণার উদ্বোধন করেন। বুক কর্ণারের মাধ্যমে সেবা নিয়ে আসা সাধারণ মানুষেরা ও পুলিশ সদস্যরা বই নিয়ে পড়তে পারবেন। জানা যায়,পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল,মাদক বিরোধী অভিযান,থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।এছাড়াও সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ দেন।পরে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা,অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ,মালখানা ও হাজতখানা,সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এসময় পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহতসহ সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের নির্দেশ দেন তিনি। এছাড়াও থানায় নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন,থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হান,কোতোয়ালী মডেল থানার তদন্ত ফারুক হোসেন,পুলিশ ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী, ২নং ফাড়ি ইনচার্জ সুমন, ৩নং ফাড়ি ইনচার্জ সামদানি,১নং ফাড়ি ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১০

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১২

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৪

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৯

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST