মহানগর এক্সপ্রেস ট্রেনের এসি কোচের কনডেন্সার কয়েল চুরি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানগর এক্সপ্রেস ট্রেনের এসি কোচের কনডেন্সার কয়েল চুরি

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রেনের ওই দুই কোচের এসি বিকল হয়ে যায়। ফলে ট্রেনটি ১ঘন্টা ২০ মিনিট বিলম্বে চলাচল করছে।শুক্রবার সকাল ১১টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতির পর এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম।

তিনি জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর আখাউড়া – ভৈরব সেকশনের কোন এক রেলওয়ে এলাকায় চলন্ত ট্রেনের ২৫০৫ ও ২৬০৭ নম্বর এ দুটি এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটে। ট্রেনটি বেলা ১১টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি করলে ট্রেনের যাত্রা বিলম্ব হওয়ার আশংকায় এসি মেরামতের চেষ্টা হয়নি তবে ট্রেনের ব্রেক সিস্টেমের হুইচ পাইপ মেরামত শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি ১ঘন্টা ২০ মিনিট বিলম্বে বেলা সাড়ে ১১টায় আখাউড়া স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আখাউড়া কেবিন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১০ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি দেয়ার কথা। কিন্তু ট্রেনটি বেলা ১১টার দিকে আখাউড়া স্টেশনে যাত্রা করে।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন কেবিন সূত্রে জানায়, নির্ধারিত সময়ের চেয়ে ১ঘন্টা ২০ মিনিট বিলম্বে বেলা সাড়ে ১১টায় ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।রেলওয়ে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, আখাউড়া হয়ে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম – সিলেট এবং ঢাকা – চট্টগ্রাম, ময়মনসিংহ – চট্টগ্রাম রেলপথে ট্রেনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। পাশাপাশি ক’দিনের স্বল্প সময়ের ব্যবধানে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সিগন্যাল পোস্টের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে।

চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. নুর নবী।তিনি সাংবাদিকদের বলেন, পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া স্টেশন প্ল্যাটফর্মে সম্প্রতি ট্রেন যাত্রীদের মোবাইল ফোন, টাকাপয়সাসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই ঘটনা বেড়েই চলছে।

যদিও আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, আখাউড়া স্টেশনে চুরি, ছিনতাই রোধে টহল পুলিশের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১০

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১১

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১২

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৩

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৪

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১৫

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৭

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১৮

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১৯

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

২০

Design & Developed by BD IT HOST