
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সদর উপজেলার বালিরটেক ব্রিজসংলগ্ন কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মোঃ আকাশ (২১) ও সাদিয়া (১৮)। তারা দুজনই হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। আকাশ স্থানীয় বাসিন্দা মোঃ আজাহারের ছেলে এবং সাদিয়া তার ভাইয়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যান। পরে আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST