
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
“জাটকা ধরা বন্ধ হলে,ইলিশ উঠবে জাল ভরে” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে জাটকা সংরক্ষণ ২০২৪ইং (০৮-১৪ এপ্রিল)উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো:নূরুল ইকরামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মোছা:ইয়াছমিন খাতুন,জেলা মৎস্য কর্মকর্তা মো:সাইফু রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক- মো:আতিকুল মামুন,হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মুমিন খানসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ জানায়,আজকের জাটকায় আগামী দিনে হবে একটি বড় ইলিশ। ইলিশ আমাদের জাতীয় মাছ।আসুন সবাই মিলে জাতীয় সম্পদ ইলিশ ও জাটকা রক্ষা করি।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST