News Editor
১৩ মার্চ ২০২৩, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে নিরাপরাধীকে চোর সন্দেহে সীমাহীন নির্যাতনের অভিযোগ

কা‌ফি হাসান বশার মোল্লাহাটে (বাগেরহাট) প্রতিনিধিঃবাগেরহাটের মোল্লাহাটে অসহায় নিরাপরাধী এক ব্যক্তিকে দিনদুপুরে চোর সন্দেহে সীমাহীন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘোষগাতী বাজারে শনিবার দুপুর ১২টার দিকে অমানবিক এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।চিকিৎসাধীন ভিকটিমের স্বজনরা জানায়, নির্যাতনের শিকার মনির শেখ (৪২) মোল্লাহাট উপজেলার পূর্ব দারিয়ালা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে। মনির শেখের নিজের কোন বাড়ি/জমি না থাকায় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার গাংনী মাতারচর আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর ও জমি পেয়ে সেখানে বসবাস করছেন। ঘটনার দিন মাতারচর এলাকার জনৈক জাহিদ’র সঙ্গে তার অসুস্থ একটি ছাগল নিয়ে পশু হাসপাতালে মোল্লাহাট গেছিলেন। সেখান থেকে ফেরার পথে ঘোষগাতী গ্রামের জালাল শেখের ছেলে আতাউস শেখ, আহমেদ শেখের ছেলে আলমাস শেখ ও গ্যারাজে মালিক আকরাম সহ কতিপয় ব্যক্তি তাকে ধরে চোর সন্দেহে নির্যাতন করে। তখন ছাগলের মালিক সঙ্গে থাকলেও তার কথা গুরুত্ব না দিয়ে কেবল সন্দেহের বশে এ নির্যাতন করা হয় বলে জানান ভিকটিম ও তার বৃদ্ধ মা। তারা এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST