
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাজনৈতিক অঙ্গনে চলমান নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সম্প্রতি একটি কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জাতীয় দৈনিক যুগান্তার এর অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে স্টেলিং তারিয়াং পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্পষ্ট ভাষায় জানান যে, একটি বিশেষ মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। তারা এই ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দলের ঐহিত্য ও সুনাম নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ শক্ত হাতে প্রতিহত করবে।
নেতৃবৃন্দ আরও বলেন,স্টেলিং তারিয়াং এর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তারা অবিলম্বে এ ধরনের ঘৃণ্য অপপ্রচার বন্ধের দাবি জানান তারা বলেন জাতীয় দৈনিক যায়যায়দিন, দৈনিক কালের সমাজ, দৈনিক অভিযোগ বার্তা সহ প্রায় ৩০/৩৫ টি অনলাইন নিউজ চ্যানেলে প্রতিবাদ করা হয় ও প্রকৃত ঘটনা তুলে ধরা হয় নিউজ গুলোতে আমরা বলবো প্রশাসনকে প্রকৃত সত্য উদ্ঘাটন করে তথ্য অধিকার আইনের ৪৯৯ও ৫০০ ধারায় কোন ব্যাক্তির সামাজিক মর্যাদা বা সুনাম নষ্ট করা হলে আইনের ধারায় মানহানীর মামলা করতে পারে কিন্তু আমরা সেটা করবো না আমরা চাই সঠক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুক।
সংবাদ সম্মেলনে গোয়াইনঘাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ ৩নং মধ্য জাফলং ইউনিয়নের লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST