নিউজ এডিটর
৩০ মে ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

বিপ্লব বিশ্বাস, রাজবাড়ীঃ মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয় যুব সমাজের উদ্যোগে সোমবার (৩০ মে) সদর উপজেলার দাদশী বাজারে এই আয়োজন করা হয়। এসময় “মাদককে না বলুন” স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জনসচেতনতা সৃষ্টি করেন অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার শেখ, সমাজসেবক অন্তত সরকার, সাংবাদিক সরদার রাজিব, শিক্ষক মো: রুবেল, যুবনেতা সাগর সরদার, সম্রাট হোসেন, মজনু ব্যাপারী, টিপু সরদার ও নিক্সন চৌধুরী সফিকসহ অনেকে। বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিলেও এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ নেই। মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিক সরদার রাজিব বলেন, বর্তমান সময়ে সবচেয়ে ক্ষতির মাদকের একটি ইয়াবা ও ফেনসিডিল। আর এগুলো আসছে ভারত ও মিয়ানমার থেকে৷ কিন্তু বর্ডার গার্ড তা নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হচ্ছে! প্রশাসনের অবহেলায় মাদক ভয়াবহ রূপ নিয়েছে৷ এ থেকে পরিত্রাণের সিমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অভিযান বাড়ানো জরুরী। অনন্ত সরকার বলেন, যে বয়সের কিশোরদের হাতে খাতা-কলম থাকার কথা, তারা এখন মাদক হাতে তুলেছে। আর এটা যে আপজনদের জন্য কতোটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, তা কেবল ভুক্তভোগী পরিবারগুলোই বুঝছে। তাই সুষ্ঠু জাতি গঠনের জন্য এখনই এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেলোয়ার শেখ বলেন, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য রাজনীতিবিদদের উচিত মাদক কারবারি ও সেবনকারীদের এড়িয়ে চলা। তাদের রাজনৈতিক সাপোর্ট দেয়া থেকে বিরত থাকা৷ সামাজিকভাবে বয়কট করা এবং তাদের বিরুদ্ধে জোড়ালো আন্দোলন গড়ে তোলা। মানববন্ধন শেষে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়। এসময় মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১০

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১১

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১২

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৩

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

১৪

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

১৫

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

১৬

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

১৭

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

১৮

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১৯

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

২০

Design & Developed by BD IT HOST