
বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী।
রবিবার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ।
নিহত ওই রিকশাচালকের নাম লিটন খা (৫০)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হন লিটন খা। এ সময় তিনি পরিবারের সদস্যদের বলে যান যে, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং বাড়ি ফিরতে দেরি হবে।
রবিবার ভোরে পদ্মা নদীতে তার মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এসময় ওসি উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। রিকশা ছিনতাইয়ের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আসল ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে আমরা উদঘাটন করব এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওয়াতাই আনা হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST