রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ ৭ জুন রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার দিন কড়া নিরাপত্তার মধ্যে সকালে প্রথমে আসামি স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে প্রিজনভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। এরপর দুজনকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে এজলাসে তোলা হয়। বেলা ১১টার পর বিচারক রায় ঘোষণা শুরু করেন।

রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীর ওই ঘটনা ঘটে। পরদিন ২০ মে (১৯ মে দিবাগত রাত ১২টা ৫ মিনিটে) ভিকটিমের বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা এবং লাশ গুমে সহায়তা করেছে আসামিরা। পরে তদন্তে নামে পুলিশ।

ঘটনার চার দিনের মাথায়, ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে মোট ১৮ জনকে সাক্ষী করা হয়।

এর আগে ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে একই দিন ১৬ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। ৩ জুন আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য ৭ জুন দিন ধার্য করেন। মাত্র ১৯ দিনের মধ্যে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। পরে স্বপ্না খাতুন তাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে ফ্ল্যাটের দরজার সামনে শিশুটির জুতা দেখতে পান তার মা। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শয়নকক্ষে রামিসার মরদেহ এবং একটি বালতির ভেতরে তার মাথা দেখতে পান।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

সুএঃ ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST