শিবালয়ে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ জানুয়ারী ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবালয়ে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এজাহারভুক্ত আসামি নাজমুল হুদা নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।আটককৃত নাজমুল হুদা নয়ন শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটুরিয়া ঘাট এলাকায় গুলিতে নিহত হন পার্শ্ববর্তী রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে যুবদল নেতা রফিকুল ইসলাম। এ ঘটনার পর ১৮ আগস্ট শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ২২ নম্বর আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে।

ঘটনার পর থেকেই নাজমুল হুদা নয়ন আত্মগোপনে ছিলেন। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাজমুল হুদা নয়নের বিরুদ্ধে শিবালয় থানায় মোট তিনটি মামলা রয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী দেশ রূপান্তরকে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST