নিউজ এডিটর
২৮ অগাস্ট ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের কাপাসিয়ায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার যুবক আলমগীর হোসেন (৩০) উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের মোতালিব মিয়ার ছেলে।পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে মাদ্রাসা থেকে ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল ওই শিশু। পথে অভিযুক্ত আলমগীর চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ফুসলিয়ে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যায়। শিশুর ছোট ভাই কেঁদে বাড়ি গিয়ে অভিভাবকদের ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST