News Editor
৫ জুন ২০২৩, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুর সংবাদদাতা জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয়ের পাওনা ও পরীক্ষার ফিস কম দেয়ায় মায়ের সাথে অভিমান করে লাবনী আক্তার (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। সে রুদ্রবয়ড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের বাবা লাল মিয়া জানান, আগামী ৭ জুন তার মেয়ে লাবনীর অর্ধবার্ষিক পরীক্ষা। লাবনী বাড়িতে জানায় যে, তার পরীক্ষার ফিস ও মাসিক বেতনসহ দুই হাজার ২০০ টাকা বকেয়া। তার মা সকালে স্কুলে যাওয়ার আগে লাবনীকে একহাজার ১০০ টাকা দিয়ে বাকি টাকা পরে দিতে চান। এতে সে রাগ করে স্কুলে না গিয়ে নিজঘরের ধর্ণার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে রুদ্রবয়ড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাসেত বলেন, লাবনীর সেশন ফি ৫০০ ও দুইমাসের বেতন ৪০০ টাকা বকেয়া আছে এবং ৫০০ টাকা পরীক্ষার ফি ধরা হয়েছে। পরীক্ষার আগে সকল বকেয়া পরিশোধের জন্য শিক্ষার্থীদের বলা হয়েছে। লাবনী নিয়মিত স্কুলে আসলেও সোমবার দুপুরের দিকে শুনি সে আত্মহত্যা করেছে। তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের এস আই আমজাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST