সাংবাদিক মোশারফ হোসেনের উপর হামলা,,,বিএমএসএস এর নিন্দা। - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১১ এপ্রিল ২০২৩, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক মোশারফ হোসেনের উপর হামলা,,,বিএমএসএস এর নিন্দা।

নিউজ ডেস্ক: জামালপুর জেলা সদরের সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকারের উপর গত ইফতারের ঠিক আগ মুহূর্তে স্বাধীনতা বিরোধী অপশক্তির সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হন।

জানা যায়, গত ৮ তারিখ শনিবার সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার জামালপুর জেলার সদর থানাধীন নিজ গ্রাম রশিদপুরে ইফতারের সময় নিজ বাড়ীতে প্রবেশের সময় স্বাধীনতার অপ শক্তি পাকিস্তান বাহিনীকে সহযোগিতাকারী হিসেবে পরিচিত জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকেচা গ্রামের আলোচিত রাজাকার শামসুদ্দিন এর পুত্র সার্ভেয়ার রুহুল আমিন ও তার শ্যালক সরকার ও পুলিশ প্রশাসনের কর্মকান্ডকে উস্কানিমূলক ও ভিন্ন খাতে প্রবাহিত করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হওয়া মহিদুল ইসলাম নয়ন গং এর দ্বারা একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা লুটপাটের চেষ্টাও চালায় । পরে জরুরী হেল্প লাইন ৯৯৯ এ ফোন দিলে জামালপুর সদর থানার পুলিশের গাড়ি আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

উল্লেখ্য ইতিপূর্বে তিনি এই অপশক্তির দ্বারা হামলার শিকার বা ক্ষতিগ্রস্ত হতে পারেন আশঙ্কায় জামালপুর সদর থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন, যার নং- ২৮, তাং ০৯\০২\২০২৩ ইং।

মোশারফ হোসেন বাংলাদেশ মফস্বল সাংবাদিকর সোসাইটির কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক। তিনি দীর্ঘদিন রাজাকার- আলবদর দের অপ শক্তির বিরুদ্ধে সরব ছিলেন বলে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন।

বাংলার মাটিতে রাজাকার আলবদরদের সন্ত্রাসী হামলায় স্বাধীন দেশের গণমাধ্যম কর্মীদের উপর হামলা কোনোভাবেই কাম্য নয় বলে অভিমত জানিয়েছেন সাংবাদিক সমাজ।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর উপ-প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ মোশারফ হোসেনের বাড়ি অবরুদ্ধ করে রাখা, হামলা ও লুটপাটের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার,যুগ্ম মহাসচিব ও দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক এস এম ফিরোজ আহাম্মদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা অনতিবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা নেওয়া সহ সাংবাদিক মোশারফ হোসেন সরকার ও তার পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করার দাাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১০

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১১

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৩

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৪

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৫

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৬

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৮

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৯

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

২০

Design & Developed by BD IT HOST