
নিজস্ব প্রতিবেদক,ঢাকঃ
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।
পরে রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানের ঘটনায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিল। সেগুলোর একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST