
লাকী আক্তার, ব্যুরো প্রধানঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ নঅধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা।
মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপ-সচিব তোফায়েল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের এই পদায়ন ও বদলির নির্দেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম-সেবা)-কে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। অন্যদিকে, এসএমপি-এর বিদায়ী পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম-সেবা)-কে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা সারোয়ার মুর্শেদ শামীমের নেতৃত্বে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন স্থানীয় সর্বস্তরের নাগরিক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST