নিজশ্ব প্রতিবেদকঃ
বিশেষ সম্মাননা পেলেন দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মদ।
“স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত করে তাকে।
গতকাল শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয় তিনি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক পাশাপাশি বার্তা ২৪ টিভির প্রতিষ্ঠাতা এছাড়া তিনি এক পুএ সন্তানের জনক তার একমাত্র পুএ এস এম আবির আহামেদ অস্ট্রেলিয়ার সিডনিতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে।
উল্লেখ্য, সাংবাদিকতায় প্রবেশের মাধ্যমে ২০১৮ সালে দৈনিক অভিযোগ বার্তা বাংলাদেশ প্রতিষ্ঠার পর সংবাদ লেখা, সম্পাদনা ও পরিবেশনার মাধ্যমে দৈনিক অভিযোগ বার্তা অনলাইন পত্রিকাকে সাধারণ তথা দেশের মানুষের কন্ঠস্বর হিসেবে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তার এই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা পেয়ে সম্পাদক এস এম ফিরোজ আহাম্মদ বলেন, মানবাধিকার প্রতিদিন কর্তৃপক্ষকে বিশেষ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান কে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যিনি সম্মান দেন এবং যিনি সম্মান পান উভয়েই সম্মানিত।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আমার সাংবাদিকতায় নানা বাধাবিপত্তির মধ্যেও বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে অবিচল ছিলাম এবং যতোদিন বেচে থাকবো ঠিক সত্যের সাথেই থাকবো ইনশাআল্লাহ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST