admin
২১ মে ২০২৩, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাত -পা বেধে ভ্যানচালককে খুন, টাকা দিয়ে প্রাণে বাঁচল যাত্রী

মোঃ রকিবুল হাসান সনি রাজশাহীর পুঠিয়ায় একটি চার্জার ভ্যানের জন্য আবদুল কুদ্দুস আলী ওরফে কালু (৪০) নামে এক চালককে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যানযাত্রী পুঠিয়া রাজবাড়ি বাজারের সবজি বিক্রেতা আবদুল আওয়াল (৬০) টাকা দিয়ে নিজের জীবন বাঁচিয়েছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক কালু চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আবদুল ওহেদ আলীর ছেলে। অপরদিকে সবজি বিক্রেতা আওয়ালের বাড়ি পুঠিয়া সদরের কান্দ্রা গ্রামে। সবজি বিক্রেতা আবদুল আওয়াল বলেন, তিনি পুঠিয়া রাজবাড়ি বাজারে সবজির ব্যবসা করেন। তিনি প্রতিদিন ভোরে বিভিন্ন বাজার থেকে সবজি কিনে এনে সকালে বাজারে বিক্রি করে থাকেন। তিনি আরও বলেন, ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে নাটোর তেবাড়িয়া হাটে যাচ্ছিলেন। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছলে তিনজন লোক তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। এর পর কালুর কাছে ভ্যানের চাবি চাইলে সে চাবিটি দূরে ছুড়ে ফেলে দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ হাত-পা বেঁধে ফেলে। এর পর ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে। তারা আমার কাছে থাকা চার হাজার ৫০০ টাকা কেড়ে নেয়। আমি কান্নাকাটি শুরু করলে, তারা আমার হাত-পা বেঁধে রেখে চলে যায়। প্রত্যক্ষদশী নয়ন আলী বলেন, সকালে মহাসড়কের পাশ দিয়ে লোকজন হাঁটাহাঁটি করছে। এ সময় পাশে ওদিক থেকে মানুষের কান্নার আওয়াজ শুনতে পাই। পরে সেখানে গিয়ে একজনকে গলা কেটে হত্যা করা ও অপর একজনের হাত-পা বাঁধা দেখতে পেয়ে পুঠিয়া থানাপুলিশকে খবর দেওয়া হয়। এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। ঘটনাস্থলে ছুরি পড়ে থাকতে দেখা গেছে। অভিযুক্তদের শনাক্তে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১১

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৩

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৪

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৫

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৬

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৭

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৮

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৯

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

২০

Design & Developed by BD IT HOST