
মোহাম্মদ আনিসুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরোঃ
১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ও ২য় অনুর্ধ ১৪ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতা -২০২৬ গত ১৫-১৯ জুলাই ঢাকার শহীদ সহরোয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশ
সাউথ এশিয়ার এ ৭ টি দেশ হতে প্রায় ৬৫০ এর অধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। এতে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলে ছাত্র ছাত্রীরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে অনুর্ধ ১০ মহিলা দলগত একটি কাতায় ৩ জন স্বর্ন পদক, একক কুমিতে তে ১ টি রৌপ্য পদক ও ৪ টি তাম্র পদক অর্জন করে দেশের জন্য পদক বিজয়ীরা হলেন স্বর্ন পদক, দলগত কাতা : মোসাম্মৎ মানহা নুর, উম্মে হান্নানা আলী নুরনাজ, সৌরশ্রী দাশগুপ্ত, অনুর্ধ ১২ পুরুষ একক কুমিতে রৌপ্য পদক সুইখ্যাই মারমা,জুনিয়র মহিলা একক কুমিতে তাম্র পদক কোয়েল বনিক(-৪২, কেজি), ক্যাডেট মহিলা একক কুমিতে তাম্র পদক নিলীমা মান্নান মাইনুন (-৫৪ কেজি)অনুর্ধ ১০ মহিলা একক কুমিতে তাম্র পদক : মানহা নুর( -৩০ কেজি) ও সামাওয়াত বিনতে সাঈদ (-৩৫ কেজি)।
বাংলাদেশ দলের কোচ ও প্রতিনিধিত্ব করেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্স ধারী কোচ শিহান এ বি রনি।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST