অফিস সহকারীর কোটি টাকার অবৈধ সম্পদ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অফিস সহকারীর কোটি টাকার অবৈধ সম্পদ

নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ইউএনওর এক অফিস সহকারীর কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকার আমলে ওসমান আলী (৩৫) নামে ওই অফিস সহকারীর চাকরিও হয়েছে অনিয়মের মধ্য দিয়ে। এ কারণে বর্তমানে অনেকটা চুপসে গেলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ওসমানের দাপট ছিল চোখে পড়ার মতো। তার বাড়ি দৌলতপুর সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে। নিজ গ্রামেই কিনেছেন অধিকাংশ জমি।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পচামাদিয়া গ্রামের কৃষক ইব্রাহিম আলীর ছেলে ওসমান আলী ২০১২ সালে অনিয়মের মধ্য দিয়ে ইউএনওর কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরিতে প্রবেশ করেন। সেসময় এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন অরুণ কুমার মণ্ডল। হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফুরকি খাতুন অফিস সহকারী পদে চাকরির সব পরীক্ষায় উত্তীর্ণ হলেও অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে ওসমান আলীকে নিয়োগ দেয়া হয়। চার ভাইয়ের মধ্যে সবার বড় ওসমান। তিনি দুই ভাইকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। অপর এক ভাইকে জমিজমা দেখাশোনার কাজে নিয়োজিত রেখেছেন। একসময় কোনোমতে চলতো তাদের জীবন জীবিকা। শূন্য থেকে এখন কোটিপতি ওসমান।

সূত্র মতে, ইউএনওর অফিস সহকারী হিসেবে চাকরি পাওয়ার পর থেকে ওসমানকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এক ইউএনও বদলি হয়ে আরেক ইউএনও আসেন। কিন্তু ওসমানের অবস্থা থাকে সব সময়ই পোয়াবারো। এর আগের ইউএনও আব্দুল জব্বারের আমল ছিল তার স্বর্ণযুগ। গত তিন-চার বছরের মধ্যে তিনি সবচেয়ে বেশি জমি ক্রয় করেছেন। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকার পাহাড় গড়েছেন। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওসমান অনেকটা ডিফেন্ডিং মুডে চলে এসেছেন। মিষ্টি কথার জাদুতে তিনি সবার মন জয়ের মিশন শুরু করেছেন।

অনুসন্ধানী তথ্য মতে, অফিস সহকারী ওসমান আলী নিজ এলাকা পচামাদিয়া গ্রামের বিভিন্ন মাঠে ১০ বিঘা জমি কিনেছেন। এসব জমির মূল্য অন্তত ২৫ লাখ টাকা। পার্শ্ববর্তী এলাকা বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন বটতলা রাস্তার পাশে ২০ লাখ টাকা মূল্যে কিনেছেন ২ বিঘা জমি। এর উল্টো দিকে রাস্তা সংলগ্ন দেড় বিঘা জমি কিনেছেন ২০ লাখ টাকা মূল্য দিয়ে। শেখ ফজিলাতুননেছা মুজিব সরকারি গার্লস কলেজের পার্শ্ববর্তী স্থানে তিনি ৬ কাঠা জমির প্লট কিনেছেন। যার মূল্য অন্তত ৫০ লাখ টাকা। এছাড়া তিনি নিজ বাড়ির আঙিনায় তৈরি করেছেন গরু খামার। এই খামারে ব্যয় করেছেন ১০ লাখ টাকার ওপরে। এর বাইরে নামে-বেনামে ওসমান আলীর আরো অবৈধ অর্থসম্পদ রয়েছে।

নিজের এত অর্থসম্পদ গড়ার পরেও অর্থলোভী ওসমান মায়ের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন। অথচ অনেক গরিব অসহায় মানুষ সমাজসেবা দপ্তর থেকে বিভিন্ন ভাতা কার্ড নিতে প্রতিনিয়ত নাজেহালের শিকার হচ্ছেন। অনেক অসহায় মানুষ দিনের পর দিন অফিসে ঘুরেও ভাতা কার্ড প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। তবে ওসমান আলী নিজের মা ছাড়াও তার আত্মীয়স্বজনদের নামে অনায়াসে ভাতা কার্ড করে দিয়েছেন বলে জানা যায়।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেপরোয়া ওসমান আলী এখন অনেকটাই চুপসে গেছেন। তিনি নিজের অর্থসস্পদ রক্ষায় তৎপর হয়ে উঠেছেন, যেখানে যা দরকার তাই দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন। আত্মভয়ে কুঁচকে যাওয়া ইউএনওর এই অফিস সহকারীকে ইদানীং অফিস টাইম ছাড়া বাইরে কোথাও দেখা যায় না। ওসমানের অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের অনুসন্ধান চালানো দরকার বলে অনেকে মনে করছেন।

বক্তব্য নেয়ার জন্য দৌলতপুরের ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী ওসমান আলীর মুখোমুখি হলে তিনি শুরু থেকেই বারবার কথায় কথায় নিউজ না করার জন্য অনুরোধ করেন। প্রথমে সবকিছু অস্বীকার করে বলেন, আমার নামে যেসব বিষয়ের কথা বলছেন সেগুলো সঠিক নয়, অনুগ্রহ করে নিউজ করবেন না। নির্দিষ্ট বেতনে চাকরি করে কোটি টাকার সম্পদ গড়লেন কীভাবে- এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে ওসমান কিছুটা বিচলিত হয়ে পড়েন। একপর্যায়ে আংশিক সত্যতা স্বীকার করে তিনি বলেন, নিজে চাষাবাদ করে পরিশ্রম করে জমিজমা কিনেছি। অনিয়ম করে চাকরি নেয়ার বিষয়ে বলেন, তৎকালীন উপজেলা চেয়ারম্যানের সম্মতিতে আমার চাকরি হয়েছে। রিকোয়েস্ট করছি মানসম্মান নিয়ে টানাটানি করবেন না।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহর বক্তব্য নিতে কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। অফিস থেকে জানানো হয়, বর্তমানে তিনি ট্রেনিংয়ের জন্য ঢাকায় অবস্থান করছেন। এ সময় ইউএনও মো. ওবায়দুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়
উৎস: ভোরের কাগজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST