নিউজ এডিটর
১৬ জুন ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার নিজের ক্ষোভ ও অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় প্রভা বুলিংকারীদের মানসিকতা, সাইবার অপরাধ এবং ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনা করেন। ভিডিওর শুরুতেই তিনি বলেন, তিনি এতদিন অনেক বিষয় নিয়ে নীরব ছিলেন, তবে এখন মনে করছেন কিছু “জ্বালাময়ী সত্য” বলা প্রয়োজন। নিজের দায়িত্ববোধ থেকেই তিনি বিষয়টি সামনে আনছেন বলেও উল্লেখ করেন। সোশ্যাল মিডিয়ায় বুলিংকারীদের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে প্রভা বলেন, অনেকেই নিজের নিরাপত্তাহীনতা, যোগ্যতা বা ব্যক্তিগত অসন্তুষ্টি থেকেই অন্যদের আক্রমণ ও ট্রল করেন। তার মতে, যারা নিয়মিতভাবে সেলিব্রেটি বা আর্টিস্টদের লক্ষ্য করে আক্রমণ করেন, তারা অনেক সময় নিজের ভেতরের অসন্তোষ থেকেই এমন আচরণ করেন। তিনি আরও বলেন, প্রায় ১৬ বছর ধরে তিনি নিজেও নিয়মিত বুলিংয়ের শিকার হচ্ছেন। এই ধরনের আচরণকে তিনি “মানসিকভাবে পীড়াদায়ক” বলে উল্লেখ করেন এবং বলেন, অনেকে এটি উপভোগ করেন বলেও মনে হয়। প্রভা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীর পরিবর্তে অপরাধীদের শনাক্ত ও সমালোচনা না করে বরং ভিকটিমকেই বারবার আক্রমণের মুখে ফেলা হয়। তার মতে, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। তিনি আরও বলেন, যারা অন্যের ক্ষতি করে, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বা কারও সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ করে, তাদেরও কঠোরভাবে আইনের আওতায় আনা উচিত। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রভা বলেন, অপরাধীর বদলে ভুক্তভোগীকে দোষারোপ করার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। ভিডিও বার্তাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১০

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

১১

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

১২

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

১৩

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

১৪

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

১৫

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

১৬

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

১৭

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

১৮

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

১৯

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

২০

Design & Developed by BD IT HOST