নিউজ এডিটর
২২ অগাস্ট ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইফোন ১৭-তে যেসব পরিবর্তন আসতে পারে সেপ্টেম্বরে

অভিযোগ বার্তা ডেস্কঃ মার্কিন টেকনোজায়ান্ট আ্যাপল আগামী ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে আইফোন ১৭। এদিন একই সঙ্গে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এয়ার স্ট্যান্ডার্ড গ্রাহকদের সামনে উন্মোচনেরও কথা রয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা যায়, অ্যাপলের নতুন এ আয়োজনে স্টোরেজ দ্বিগুণ করে ১২৮ জিবি থেকে ২৫৬ জিবি করা হয়েছে। আইফোন ১৭ এবং আইফোন ১৭ এয়ারের দাম যথাক্রমে ৮৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩ হাজার টাকা) এবং ৯৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) হতে পারে। এছাড়া আইফোন ১৭ প্রো’র দাম ১,০৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার টাকা) হতে পারে। নতুন যা থাকছে- আইফোন ১৭ সিরিজের বডি বা কাঠামো তৈরি হয়েছে অ্যালুমিনিয়ামে। আগের সিরিজগুলোতে ব্যবহার করা হতো স্ট্রিল ও টাইটানিয়াম। এবার এই পরিবর্তনের ফলে ফোনগুলো হবে আরও হালকা, মজবুত এবং দেখতে আরও আকর্ষণীয়। ক্যামেরায় বড় পরিবর্তন- আইফোন ১৭ সিরিজে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে ক্যামেরায়। শোনা যাচ্ছে, সামনের ক্যামেরা ১২ মেগাপিক্সেল থেকে বাড়িয়ে ২৪ মেগাপিক্সেল করা হয়েছে। ব্যাকসাইডে থাকছে ৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা — প্রশস্ত, অতিপ্রশস্ত ও টেলিফটো লেন্স। এতে আগের তুলনায় সেলফি এবং ছবি আরও সূক্ষ্ম ও নিখুঁত হবে। বিগ রেজুলেশনের সফটওয়্যার ও যন্ত্রাংশ- আইফোন ১৭ সিরিজে রাখা হচ্ছে অ্যাপলের নতুন এ১৯ বায়োনিক চিপসেট, যা হবে আরও শক্তিশালী এবং বিদ্যুৎ সাশ্রয়ী। একই সঙ্গে থাকতে পারে আইওএস ২৬ অপারেটিং সিস্টেম, যা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার, উন্নত ব্যাটারি নিয়ন্ত্রণ ও আরও মসৃণ ব্যবহারকারীর অভিজ্ঞতা দেবে। বিভিন্ন মডেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য- অ্যাপলের এবারের সিরিজের সবচেয়ে বড় চমক হতে পারে ‘আইফোন এয়ার’ নামের নতুন মডেল। এটি হতে পারে মাত্র ৫.৫৫ মিলিমিটার পুরু। তবে এই পাতলা ডিজাইনের জন্য কিছু ছাড় দিতে হতে পারে। যেমন, এতে একটি মাত্র ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং তুলনামূলক ছোট ব্যাটারি থাকবে। আইফোন ১৭ মডেলে এবার ১২০ হার্টজ রিফ্রেশ রেটের প্রো-মোশন ডিসপ্লে যুক্ত হতে পারে, যা আগে শুধু প্রো মডেলে থাকত। আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলর ডিসপ্লেতে যোগ করা হচ্ছে অ্যান্টি-গ্লেয়ার কোটিং। সবমিলিয়ে আইফোন ১৭ সিরিজ হতে চলেছে অ্যাপলের এক যুগান্তকারী ধাপ — আধুনিক নকশা, উন্নত ক্যামেরা, শক্তিশালী যন্ত্রাংশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি একটি অসাধারণ স্মার্টফোন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১০

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১১

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১২

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৩

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৪

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৫

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৬

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৭

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৮

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৯

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

২০

Design & Developed by BD IT HOST