
রেসিপি দিয়েছেন রুমাস কিচেন মানিকগঞ্জ: আমাদের অনেকেরই প্রিয় গরুর মাংসের কালাভুনা, তবে খাসির মাংস দিয়েও তৈরি করা যায় দারুণ সুস্বাদু এই পদ। ঈদের আয়োজনে গরম ভাত কিংবা ঝরঝরে পোলাওয়ের সঙ্গে যদি থাকে মাটন কালাভুনা, তাহলে আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। পরিবারের সবাইকে নিয়ে উৎসবের মুহূর্ত আরও উপভোগ্য করে তুলতে এবার রান্না করতে পারেন মুখরোচক এই মাটন/বিফ কালাভুনা।চলুন তবে জেনে নেওয়া যাক মাটন/বীফ কালাভুনা তৈরির সহজ রেসিপি- তৈরি করতে যেসব লাগবখাসির মাংস- ১ কেজিপেঁয়াজ কুচি- ১ কাপঈদের আয়োজনে মজাদার কাবাব
ঈদের আয়োজনে মজাদার কাবাব
ঈদে গরুর মাংসের ৮টি ভিন্ন স্বাদের রেসিপি
ঈদে গরুর মাংসের ৮টি ভিন্ন স্বাদের রেসিপি
টকদই- ১ কাপআদা বাটা- ১ টেবিল চামচরসুন বাটা- ১ টেবিল চামচলবণ- স্বাদমতোরাঁধুনি বা জোয়ান- ১ টেবিল চামচশুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচজয়ফল-জয়িত্রী গুঁড়া- ১ চা চামচমৌরি- ১ টেবিল চামচহলুদ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করেতেজপাতা, দারুচিনি, এলাচ- পরিমাণমতো।যেভাবে তৈরি করবেন-প্রথমে মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার রান্নার পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এবার সব গুঁড়া মসলা ও আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন।প্রয়োজন হলে অল্প পানি যোগ করবেন। সেদ্ধ হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন যেন মাংসের রং গাঢ় হয়। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST