আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ অগাস্ট ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য

অনলাইন ডেস্কঃ

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে আবারও সক্রিয় করা হচ্ছে ফুয়েল পাস ব্যবস্থা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যুদ্ধের প্রভাবে চলতি বছরের মার্চে চালু হওয়া ফুয়েল পাস ব্যবস্থা নতুন করে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য এটি কার্যকর হবে।

গত মার্চে দেশে জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বা ‘প্যানিক বায়িং’ শুরু হয়। একই সময়ে আমদানিতে অনিশ্চয়তা এবং বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় সরকারি মজুতের ওপর চাপ তৈরি হয়।

এ পরিস্থিতি সামাল দিতে এপ্রিল থেকে ধাপে ধাপে ফুয়েল কার্ড বা ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনে সরকার। পরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক হওয়া এবং কৃত্রিম চাহিদা কমে আসায় মে মাস থেকে এই ব্যবস্থার প্রয়োগ শিথিল করা হয়।

এ বিষয়ে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল বলেন, “ফুয়েল পাস আগে থেকেই কার্যকর ছিল। এটি বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে জ্বালানি সংকট কেটে যাওয়ায় এর ব্যবহার কমে গিয়েছিল। এখন আবার এটি সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি জানান, যেসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে, সেসব স্টেশন থেকে এখন পাস দেখিয়েই জ্বালানি সংগ্রহ করতে হবে।

এর আগে ধাপে ধাপে ঢাকার শতাধিক ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু করা হয়েছিল। যদিও সংকট কমে যাওয়ার পর এর ব্যবহার অনেকটাই হ্রাস পায়। তবে সংশ্লিষ্ট স্টেশনগুলোতে এখনো ফুয়েল পাসের নিয়ম ও ব্যবহারবিষয়ক নির্দেশনাসংবলিত ব্যানার টাঙানো রয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST