

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নগরীর উন্নয়ন কোনো একটি বিভাগের একক দায়িত্ব নয়; প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে প্রকৌশল, পরিচ্ছন্নতা ও রাজস্ব বিভাগসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ডা. শাহাদাত হোসেন বলেন, পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। কোথাও ময়লা জমে থাকা বা উন্নয়নকাজ অসমাপ্ত পড়ে থাকা গ্রহণযোগ্য নয়।
নগরীর ফুটপাত দখল ও পুনর্দখল প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। বিশেষ করে নিউমার্কেট, জামালখান ও দেওয়ানবাজারসহ ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে এবং দেওয়ানবাজারের মাছ বিক্রেতাদের নির্ধারিত দোকানের ভেতরে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করতে বলেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে বাধ্য করতে এবং যত্রতত্র ময়লা ফেললে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করে প্রশাসক বহদ্দারহাট, চান্দগাঁও, মোহরা, কালুরঘাট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বর্জ্য অপসারণ জোরদারের নির্দেশ দেন। এ ছাড়া ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিন মাসের সময়সীমা বেঁধে দেন।
একইসঙ্গে বিসিক শিল্প এলাকা এবং বায়েজিদ বোস্তামী শিল্পাঞ্চলের নালা ও সড়ক পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সভায় বিসিক এলাকার প্রায় ২৪৬টি কারখানা এবং চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক বেসরকারি কন্টেইনার ডিপো ও টার্মিনালগুলোর বকেয়া হোল্ডিং ট্যাক্স ও সেবামাশুল আদায়ে নির্ভুল তথ্য সংগ্রহের ওপর জোর দেন চসিক প্রশাসক
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST