একযোগে ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়কের পদত্যাগ - দৈনিক অভিযোগ বার্তা
admin
৩ অক্টোবর ২০২৪, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একযোগে ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়কের পদত্যাগ

সাভার প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পদত্যাগের দুটি কারণ উল্লেখ করা হয়। কারণগুলো হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবির কতিপয় সমন্বয়কের বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি দলের মতো আচরণ ও গণঅভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে কাজ করা।

পদত্যাগ করা সমন্বয়ক ও সহসমন্বয়করা হলেন আব্দুর রশিদ জিতু, রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ, হাসিব জামান, জাহিদুল ইসলাম ইমন, জাহিদুল ইসলাম, ফাহমিদা ফাইজা, রোকাইয়া জান্নাত ঝলক, মিশু খাতুন, রাফিদ হাসান রাজন, হাসানুর রহমান সুমন, আব্দুল হাই স্বপন, নাসিম আল তারিক, ঐন্দ্রিলা মজুমদার, জিয়া উদ্দিন আয়ান, তানজিম আহমেদ, জাহিদুল ইসলাম বাপ্পি ও সাইদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তারা জানান, আন্দোলন-পরবর্তী সময়ে ৯ দফার অন্তর্ভুক্ত দলীয় লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, আহত-ক্ষতিগ্রস্তদের দেখভালের দাবিগুলোতে তারা নিশ্চুপ রয়েছে। প্ল্যাটফর্মটি বর্তমানে একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে।

বাকি সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছেন। সহযোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ, সাবেক ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসী শামীম মোল্লার গণধোলাই এবং পরবর্তীতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। তবে অভিযুক্ত সমন্বয়কদের নাম উল্লেখ করতে রাজী হননি তারা।

এদিকে পদত্যাগ করলেও সাধারণ ছাত্রদের যেকোনো বিপদে-আপদে, সমস্যা-সম্ভাবনায় পাশে থাকার কথা জানিয়েছেন এ সমন্বয়করা।

এ সময় সাহিত্য ও সংস্কৃতির ছাত্র আব্দুর রশিদ জিতু বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলনে আমরা সবসময় পাশে থাকব। যেকোনো নৈতিক অধিকার আদায়ে আমাদের চেষ্টা সবসময় চলমান থাকবে।

নতুন কোনো প্ল্যাটফর্ম গঠন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে হাসিব জামান বলেন, ‘আমরা আপাতত নতুন কোনো প্ল্যাটফর্ম গঠন করছি না। তবে বিশ্ববিদ্যালয়ে প্রেক্ষাপটে প্রয়োজনীয়তা দেখা দিলে যেকোনো সময়েই আমরা নতুন প্ল্যাটফর্ম গঠন করব।

এর আগে গত ৪ জুলাই জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্র আরিফ সোহেলকে আহ্বায়ক ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্র মাহফুজ ইসলাম মেঘকে সদস্যসচিব করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর কিছু দিন পরেই ১৩ জুলাই আহ্বায়ক কমিটি ভেঙে ৪১ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি’র হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয়,বিজিবি

ময়মনসিংহের ভ্যাট দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিইজ ফারাহ শাম্মী

মেলান্দহে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না!

শহীদ মুক্তিযুদ্ধাারা জাতির শ্রেষ্ঠ সন্তান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

র‌্যাব-১৪ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চক্র আটক -৬

জামালপুরে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

চিএ নায়িকা পলি এবার নির্বাচন করছেন

বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদারের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১০

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

১২

তরী বাংলাদেশ এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা

১৩

ওসমান হাদি ও এরশাদ উল্লাহ’র উপর গুলির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

১৪

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদয়ালয়ের শত বর্ষ উদযাপিত

১৫

৯৯৯-এ কল: ডিবি পুলিশের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

১৬

স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটনে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার কর্তৃক কর্মকর্তারা পুরস্কৃত

১৭

তারেক রহমানের দেশে ফেরার তারিখ জানালেন – মির্জা ফখরুল

১৮

পিনাকী ভট্টাচার্য যে মন্তব্য করেছেন – হাদিকে কে গুলি করছে

১৯

স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

২০

Design & Developed by BD IT HOST