এিপুরায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় তিন পুলিশ সাময়িক বরখাস্ত, আটক-৭ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ ডিসেম্বর ২০২৪, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এিপুরায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় তিন পুলিশ সাময়িক বরখাস্ত, আটক-৭

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধিঃ

গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে আজ মঙ্গলবার সাত ব্যক্তিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই চার পুলিশ সদস্যের মধ্যে তিনজন উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তা। তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার এক কর্মকর্তাকে কাজ থেকে বিরত করা হয়েছে। তাঁকে সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশপ্রধান (সুপারিনটেনডেন্ট) কে কিরণ কুমার।

কিরণ কুমার পিটিআইকে বলেছেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে প্রশাসনপ্রক্রিয়া শুরু করেছে। সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আধা সামরিক বাহিনী সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) এবং রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ সেখানে আগেও ছিল। তাদের সংখ্যা বাড়ানো হয়েছে।

গতকাল সোমবার আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি স্থানীয় সংগঠনের সদস্যরা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেন। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং অন্যান্য উপ ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা বাড়ানো হবে।

এর আগে বেশ কয়েক দিন ধরে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের কিছুটা দূরে বিক্ষোভ করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। এর মধ্যে হিন্দুত্ববাদী সংগঠনের পাশাপাশি অন্যান্য সংগঠনও ছিল।আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও। তিনি বলেন, ‘বিক্ষোভ সমাবেশের সময় একদল যুবক আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভবনে ঢোকার চেষ্টা করেছিল। ঘটনার নিন্দা জানাই। শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে। কিন্তু এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

ইতিমধ্যে একটি স্থানীয় সংগঠন আজ মঙ্গলবার ‘বাংলাদেশ চলো’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। ওই সংগঠন এমন কর্মসূচির অনুমতি চাইলে তা দেওয়া হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা কিরণ কুমার। ওই অভিযান যাতে আটকে দেওয়া যায়, সেটা মাথায় রেখে আখাউড়া অঞ্চলে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST