ওসমানীনগর প্রেসক্লাবের ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগর প্রেসক্লাবের ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্যদের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার তাজপুর বাজারে ইরশাদ আলী শপিং সিটি-র দ্বিতীয় তলায় ক্লাবের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী ইশতিয়াক আহমদ, শিপন আহমদ তালুকদার ও রাসেল আহমদ সুজেলকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি হারুন রশিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শামীম আহমদ, ওসমানীনগর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহিব হাসান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক গণমুক্তি প্রতিনিধি সাজ্জাদ হোসাইন, সিনিয়র সদস্য ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আব্দুস সহিদ, সদস্যবৃন্দের মধ্যে দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি নাজমুল ইসলাম চৌধুরী, দৈনিক বিজয়ের কণ্ঠ প্রতিনিধি জুহেল আহমদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সহিদ, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক লিটন আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, কবি নাজমুল আহসান চৌধুরী, বিএনপি নেতা নাজিম আহমদ, সমাজসেবী সাইফুল ইসলাম, বদরুল ইসলাম, যুবদল নেতা ফজর আলীসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকে ওসমানীনগর প্রেসক্লাব এলাকার সাংবাদিকরা পেশাদ্বারিত্বের সাথে দ্বায়িত্ব পালনসহ ঐক্যবদ্ধ প্লাটফর্মে কাজ করছেন। তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও অপরাধ নির্মূলে ভূমিকা রাখছে। দাতা সদস্যদের সহযোগিতায় ক্লাবের কার্যক্রম আরও বেগবান হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আগামীতেও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভা শেষে দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতি, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১১

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১২

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৩

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৪

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৫

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৬

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৭

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৮

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১৯

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST