জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

লাকী আক্তার, ব্যুরো প্রধান, সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) ঘোষিত ‘জিরো পয়েন্ট’ এলাকা মারাত্মক প্রাকৃতিক হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির মধ্যেই একটি প্রভাবশালী চক্র অবাধে বালু ও পাথর উত্তোলন চালিয়ে যাচ্ছে, যার ফলে পিআইন (পিয়াইন) নদীর অস্তিত্ব ও সার্বিক প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মান্না-দিলু সিন্ডিকেটের দৌরাত্ম্য ও অবৈধ পরিবহন।

স্থানীয় অধিবাসীরা জানান, মান্না ও দেলোয়ার হোসেন দিলু-র নেতৃত্বাধীন একটি প্রভাবশালী সিন্ডিকেট এই অবৈধ উত্তোলনের সঙ্গে সরাসরি জড়িত। জিরো পয়েন্ট এলাকা থেকে সংগৃহীত পাথর ও বালু প্রথমে বল্লাঘাটের কাউছার মিলের নিচের সাইটে মজুদ করা হয়। পরবর্তীতে তা ট্রাকে করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। দিনের আলোতেই অবাধে চলছে এই পরিবহন কর্মকাণ্ড।

​থানা পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ
পরিবহন চালক ও ব্যবসায়ীদের দাবি, পাথর এবং বালুবাহী প্রতিটি ট্রাক থেকে ২,০০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। যদিও জাফলং বিটে কর্মরত কর্মকর্তা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তবুও চক্রটি থানা পুলিশের নাম ভাঙিয়ে এই অর্থ আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
​স্থায়ী প্রতিকার ও কঠোর আইনগত ব্যবস্থার দাবি বিভিন্ন সময় সাময়িক অভিযান চালানো হলেও এই সিন্ডিকেটের কার্যক্রম থামেনি। ফলে হুমকির মুখে পড়েছে জাফলংয়ের পর্যটন সম্ভাবনা।

স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা উন্মোচন, ইসিএ এলাকার পরিবেশ রক্ষায় অবৈধ উত্তোলন চিরতরে বন্ধ এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১০

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১১

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৩

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৪

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৫

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৬

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৭

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৮

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৯

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

২০

Design & Developed by BD IT HOST