কথিত সাংবাদিক জুলুসহ তিনজনকে কারাগারে প্রেরন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ জুলাই ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কথিত সাংবাদিক জুলুসহ তিনজনকে কারাগারে প্রেরন

অভিযোগ বার্তা ডেস্কঃ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর এলাকায় সংঘবদ্ধ হামলা, ছিনতাই ও এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: নজরুল ইসলাম জুলু (৫১), মো: নাজমুল ইসলাম জিম (২৭) ও মো: মনা ইসলাম (২৮)।

জুলু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার মো: নজির শেখ ড্রাইভারের ছেলে এবং জুলুর ছেলে নাজমুল ইসলাম। মনা একই এলাকার মো: আনসার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকার সিয়ামের সাথে পূর্ব শত্রুতার জেরে গত ১ জুলাই বিকেল ৫ টায় বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় আপস মীমাংসার বৈঠক চলছিল। আপস মীমাংসার এক পর্যায়ে আসামিরা সিয়াম ইসলামের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। তাকে গলা চেপে ধরে এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়াও আসামিরা তার কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অন্য আসামিরা ২,৪০০ টাকা ও ৫ হাজার টাকা মূল্যের রূপার চেইন ছিনিয়ে নেয়। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির ভয়ে তিনি নিকটবর্তী ভবনে আশ্রয় নেন। এলোপাথাড়ি গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘেরাও করতে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সিয়াম বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দাখিল করে।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুলাই রাত সাড়ে ১০ টায় টিকাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চাঁদাবাজি, অবৈধ অস্ত্র বহন, ধর্ষণ, জুয়া ও মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

আরো জানা যায়, গ্রেফতারকৃত নজরুল ইসলাম জুলু এলাকায় অবৈধ প্রভাববিস্তারকারী হিসেবে পরিচিত এবং তার ছত্রছায়ায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে।এছাড়াও জুলুর নেতৃত্বে রাজশাহী প্রেসক্লাব দখলসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

উল্লেখ্য কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুর নামে বিভিন্ন অপরাধে ১৫ টি তার ছেলে জিমের নামে ২ টি এবং মনার নামে ৭ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১০

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১১

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১২

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৬

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৭

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৮

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৯

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

২০

Design & Developed by BD IT HOST