নিউজ এডিটর
১৭ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

বিপ্লব কুমার, রাজবাড়ী জেলা:রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্কুলে যাওয়ার পথে রুপা রানী বিশ্বাস (১৪) নামে ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ উঠেছে।গত ১৫ জুন (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সাবেক রাইপুর এলাকার পাকা রাস্তার পাশে এই ঘটনা ঘটে।এই ঘটনায় অপহৃত ছাত্রীর কাকা রতন কুমার বিশ্বাস (৫৩) বাদী হয়ে কালুখালী থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামের মোঃ কালুর ছেলে রিফাত (২০) ও ছিফাত (২৩), মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ কালু (৫৫) এবং মোঃ কালুর স্ত্রী শিফালী খাতুন (৪০)।অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক রাইপুর গ্রামের নবদ্বীপ বিশ্বাসের ছেলে রতন কুমার বিশ্বাসের ভাতিজি রুপা রানী বিশ্বাসকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই ইভটিজিং (উত্যক্ত) করতো রিফাত। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন সকালে রুপা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে, কালু ও শিফালীর পরামর্শ ও পরিকল্পনায় রিফাত ও ছিফাতসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন সহযোগী নিয়ে সাবেক রাইপুর পাকা রাস্তার পাশে একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে ওৎ পেতে থাকে। রুপা ঘটনাস্থলে পৌঁছামাত্রই তারা তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।অপহৃতা ছাত্রীর পরিবার জানায়, ঘটনার পর তারা অভিযুক্তদের বাড়িতে খোঁজ নিতে গেলে বিবাদীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে স্কুলছাত্রীর বড় ধরনের ক্ষতি হতে পারে বলে পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আশঙ্কায় ভুগছেন।এই বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানায়, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের আইনি প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST