কৃষক প্রশিক্ষণ ও জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ অনুষ্ঠান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ ডিসেম্বর ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষক প্রশিক্ষণ ও জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ অনুষ্ঠান

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর যৌথ আয়োজনে আজ( ৯ ডিসেম্বর ) মঙ্গলবার ২০২৫ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের ফেডারেশন চেয়ারম্যান আজিজ উদ্দিন এর উদ্যোগে সকাল ১১ টার সময় একটি কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন।

ওয়ার্ল্ড ভিশন ও আরডিআরএস বাংলাদেশ রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় আজ মোট ২৯৫ জন কিষানীকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রতি জনকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ বিধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিআরএস কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকী ও ২ নং চাড়োল ব্লকের কমিউনিটি মবিলাইজার গোলাপী রাণী ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএস কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরডিআরএস এর টেকনিক্যাল কর্মকর্তা (কৃষি ও পরিবেশ) রবিউল আলম, গবেষণা সহযোগী পল্লব গোস্বামী এবং রিঅ্যাক্টস ইন প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১০

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১১

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১২

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৩

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৪

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৫

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৬

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৭

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১৮

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

১৯

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST