কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, ৪ জন গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ জুলাই ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, ৪ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি:

​ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাক ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​আজ শুক্রবার (৩১ জুলাই) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান এই তথ্য জানান।
​গ্রেপ্তারকৃত চারজন হলেন— ঢাকার বংশাল থানার চাঙ্গেরপুল এলাকার মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মোহাম্মদপুর থানার বাবর রোডের মো. আলী আরমান (৩৬), সাভার থানার মো. শাহজাহান (৪০) এবং আদাবর থানার রিংরোড এলাকার সোনিয়া (৩০)।

অভিযানকালে কারখানাটি থেকে এক হাজার ৯৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এছাড়া ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে।চক্রের কার্যক্রম ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে বৈধ কাঁচামাল সংগ্রহ করে তা দিয়ে অবৈধভাবে ইয়াবা তৈরি করে আসছিলেন। উৎপাদিত এসব ইয়াবা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত আলমগীরের বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই তিনটি মামলা রয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদে এই চক্রের আরও কয়েকটি ইয়াবা তৈরির কারখানার তথ্য পাওয়া গেছে।

​পরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো সাধারণত বিভিন্ন বৈধ শিল্পকারখানায় ব্যবহৃত হয়ে থাকে। তবে এই চক্রটি অপকৌশল অবলম্বন করে সেই উপকরণ দিয়ে মাদক তৈরির পদ্ধতি রপ্ত করেছিল।

​তিনি আরও জানান, কামরাঙ্গীরচর, পুরান ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় এই চক্রের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। কাঁচামাল সংগ্রহের উৎস ও মাদক তৈরির পুরো প্রক্রিয়া উদঘাটনে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের কোনো সুযোগ নেই, সবার সমান অধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, ৪ জন গ্রেপ্তার

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

১০

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

১১

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

১২

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

১৩

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

১৪

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১৫

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১৬

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

১৭

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১৮

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১৯

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

২০

Design & Developed by BD IT HOST