গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ গোপালগন্জে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ গোপালগন্জে

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার ছাপ দেখা যাচ্ছে।

সোমবার (২৭ অক্টোবর) জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার ৪৯ জন নেতা পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটিতে ইমেইলের মাধ্যমে পাঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত ৬৩ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৪৯ জন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, কমিটি গঠনের প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের প্রক্রিয়া গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

পদত্যাগকারীরা আরও বলেছেন, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ ও নীতি অনুসরণ করে চলব।

সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, ৬৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়ায় নেতাকর্মীরা অবমূল্যায়িত হয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মনঃক্ষুণ্ণ হয়ে আমরা ৪৯ সদস্য পদত্যাগ করেছি। এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির ছাপ দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি ৬৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST