গ্লোবাল সুপার লীগে রংপুরকে হারিয়ে গায়ানা চ্যাম্পিয়ান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ জুলাই ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্লোবাল সুপার লীগে রংপুরকে হারিয়ে গায়ানা চ্যাম্পিয়ান

স্পোর্টস ডেস্কঃ

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) শিরোপা ধরে রাখতে পারল না রংপুর রাইডার্স। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে গ্লোবাল সুপার লিগে ফাইনালে তারা ৩২ রানে হেরেছে।

শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন। শুরুতে এভিন লুইস ফিরলেও টপ অর্ডারের অন্য দুই ব্যাটার জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের ফিফটিতে ৩ উইকেটে ১৯৬ রানের বড় পুঁজি পায় গায়ানা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপ জেতা ওপেনার চার্লস ৪৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। তার ব্যাট থেকে ১১টি চার ও একটি ছক্কা আসে। তিনে নামা গুরবাজ ৩৮ বলে ৬৬ রান করেন। ছয়টি চারের সঙ্গে চারটি ছক্কা তোলেন এই আফগান ব্যাটার। তারা ১২৭ রানের জুটি গড়েন।

ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে শেষটায় রোমারিও শেইফার্ড ৯ বলে ২৮ রানের ঝড় দেখান। তিনটি ছক্কা ও এক চার মারেন তিনি। শেরফান রুদারফোর্ড ১৫ বলে ১৯ রান করেন।

বড় রান তাড়ায় নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। ওপেনার ইব্রাহিম জাদরান (৫) ও সৌম্য সরকার (১৩) বলার মতো রান পাননি। তিনে নামা কাইল মেয়ার্সও (৫) ব্যর্থ হন। চারে নামা সাইফ হাসান ও পাঁচে নামা ইফতিখার আহমেদ ৭৩ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন।

কিন্তু তারাও ১৫ রানের ব্যবধানে আউট হওয়ায় হারের পথে পা বাড়ায় রংপুর। সাইফ ২৬ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪১ রান করেন। ইফতিখার ২৯ বলে ৪৬ রান যোগ করেন। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও একটি চার আসে। শেষটায় মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে তিন ছক্কা ও এক চারে ৩০ রান যোগ করে হারের ব্যবধান ছোট করেন। রংপুর রাইডার্স ১ বল থাকতে ১৬৪ রানে অলআউট হয়।

গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস দারুণ বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। দুই স্পিনার ইমরান তাহির ও গুদাকেশ মতি যথাক্রমে ৩৯ ও ৩২ রান দিয়ে নিয়েছেন ২টি করে উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়া খালেদ আহমেদ এদিন খরুচে ছিলেন। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST