নিউজ এডিটর
২৮ এপ্রিল ২০২৫, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে যাত্রী ছাউনি দখল করে দোকান ঘর নির্মাণ

মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকড়াই  (কুমারপাড়া) যাত্রী ছাউনি দখল করে ঔষদের দোকান দিয়েছেন ছাত্রদলের সাবেক নেতা শাহাদাৎ হোসেন।উক্ত বিষয়ে দেড় শতাধিক লোকের যৌথ স্বাক্ষরসহ এলাকাবাসীর পক্ষে কুমারপাড়া গ্রামের ইজ্জত আলীর ছেলে লিটন মিয়া গত ১০ এপ্রিল জবরদখল মুক্ত করে এলাকায় সংঘাত এড়াতে  উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন।লিখিত অভিযোগ ও স্হানীয়দের কাছ থেকে জানা যায়, ঘাটাইল সাগরদিঘী পাকা রাস্তার ধারে মাকড়াই বাসস্ট্যান্ডে যাত্রীদের সুবিধার্থে সরকার ২০০১ সালের দিকে যাত্রী ছাউনি তৈরি করে দেয়। সেই থেকে একই গ্রামের আমিরুল ইসলাম খানের ছেলে মেহের আলম খান বিধি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত বৈধ থাকলেও ২০২৪ সালের জুলাই পর্যন্ত অবৈধভাবে যাত্রী ছাউনিটি জবরদখলে রেখে ব্যবহার করেন। গত ২০২৪সালের ৫ আগস্ট স্বৌরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী মিলে দখল মুক্ত করে তালা লাগিয়ে দেন এবং সিদ্ধান্ত হয় নিয়ম অনুযায়ী লিজ গ্রহিতা ব্যবহার করবে। পরবর্তীতে দেওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খান কৌশলে যাত্রী ছাউনিটি নিজের দখলে নেন।২৩ এপ্রিল সরোজমিনে গেলে কুমার পাড়া গ্রামের জাফর আলী মন্ডলের ছেলে রিয়াজুদ্দিন মন্ডল (৫৫)জানায়,এলাকার প্রায় সকলের দাবী যারা,যারা যাত্রী ছাউনি লিজ নিতে আবেদন করেছে তাদের মধ্যে  জেলা পরিষদ থেকে যিনি লিজ পাবেন সে ভোগদখল করবে।এ সময় কুমার পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আলিম (৫৩), ছাত্তার আলীর ছেলে মেহেদী হাসান (৪২), ইমান আলীর ছেলে আলমগীর হোসেন  (৩৫), একই গ্রামের  আরফান আলীর ছেলে জিহাদ খান,(২৫) ফজলুল হকের ছেলে লাভলু (২৫) আব্দুস ছাত্তারের ছেলে আসাদুজ্জামান (৪৫) সহ আরও অনেকে জানান, আমরা স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী বসেছিলো, উপস্থিত সকলেই মতামত দিয়েছে আমরা এমন কোন কাজ করবনা যে কাজের জন্য  দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। অনেকেই যাত্রী ছাউনি লিজ নিতে আবেদন করেছে, বিধি মোতাবেক  যে লিজ পাবে সেই ব্যবহার করবে অথচ শাহাদাৎ হোসেন খান স্থানীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে এককভাবে  জবরদখল করেছে। তাই প্রশাসনের কাছে আমাদের সকলের দাবী, যাত্রী ছাউনিটি যেন দখলমুক্ত করা হয়। অন্যথায় যে কোন সময় সংঘাত হতে পারে।এ সময় দেওপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূরুননবী খান (লাভলু) বলেন, যারা বাড়াবাড়ি করছেন তাদের এমন  কার্যক্রম থেকে বিরত থাকাটাই উত্তম। কেউ এমন কিছু করবেন না যাতে দলের বদনাম হয়।এ বিষয়ে দেওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খান বলেন, যাত্রী ছাউনিটির জায়গা আমাদেরই। আমি জবরদখল করি নাই, ঘর পেতে আবেদন করেছি এবং জেলা পরিষদের (সার্বেয়ারের) মৌখিক অনুমতি ক্রমেই দোকান দিয়েছি।এবিষয়ে জেলা পরিষদ সূত্রে জানা যায়, যাত্র ছাউনিটি পেতে অনেকেই আবেদন করেছেন। মৌখিক ভাবে কাউকে অনুমতি দেওয়া হয় নাই।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ বলেন, যাত্রী ছাউনিটি জেলা পরিষদের আওতাধীন।  জেলা পরিষদের মাসিক মিটিং এ বিষয়টি উপস্থাপন করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST