
মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম:জামালখান থেকে লালদীঘির পাড় পর্যন্ত শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানাচট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ সোমবার স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান (যুগ্ম জেলা ও দায়রা জজ)-এর নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, চেরাগী পাহাড়, মোমিন রোড, আন্দরকিল্লা ও লালদীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উল্লিখিত এলাকার সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক বিভিন্ন ধরনের দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জন দোকান মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয় এবং মোবাইল কোর্টে বাধা দেওয়াই এক ব্যক্তিকে কোতোয়ালি থানার ভ্রাম্যমান পুলিশের কাছে সোপর্দ করা হয় । এছাড়া জামালখান সিঁড়ির মাথা এলাকা থেকে প্রায় ২ মন বিভিন্ন ধরনের সবজি জব্দ করে কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয় এবং সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ভ্যান গাড়ি, টং দোকান ও ফুট স্টলসহ মোট ৭টি মালামাল জব্দ করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST