চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

তসলিম সরকার  ময়মনসিংহ:

“জীবন বাঁচানোর শেষ আশ্রয়স্থল হিসেবে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি প্রিয়জনের লাশ নিয়ে”—কথাগুলো বলছিলেন এক ভুক্তভোগী স্বজন, যিনি গত ১২ জুন ২০২৬ তারিখে গুরুতর অসুস্থ খালুকে নিয়ে ছুটে গিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

পরিবারটির অভিযোগ, অচেতন রোগীকে হাসপাতালে নেওয়ার পর থেকেই শুরু হয় একের পর এক ভোগান্তি। জরুরি বিভাগের রোগী হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। রোগীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিতে হয়েছে ভাড়া করা ট্রলিতে। প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার আগেই বিভিন্ন ধাপ পার হতে হয়েছে অসহায় পরিবারটিকে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হাসপাতালের বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মচারীর অসহযোগিতামূলক আচরণ এবং অনানুষ্ঠানিক অর্থ দাবির মুখে পড়তে হয়েছে তাদের। রোগীর জন্য বেড বরাদ্দ, স্থানান্তর কিংবা অন্যান্য সেবার ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ তুলেছেন তারা।

পরিবারটির ভাষ্যমতে, রোগীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হলেও একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। বহু রিপোর্ট স্বাভাবিক আসার পরও রোগীর অবস্থার দৃশ্যমান উন্নতি হয়নি। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলেও সেখানেও নানা জটিলতা ও অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, আনুষঙ্গিক খরচ এবং বিভিন্ন পর্যায়ের অনানুষ্ঠানিক ব্যয় মিলিয়ে প্রায় এক লাখ টাকার বেশি খরচ করার পরও শেষ পর্যন্ত রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। মাত্র এক রাতের ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ভুক্তভোগী পরিবারের প্রশ্ন—যদি সত্যিই কোনো অবহেলা, অনিয়ম কিংবা দায়িত্বহীনতা ঘটে থাকে, তবে এর দায় কে নেবে? কার কাছে মিলবে এর বিচার?

ঘটনার পর পরিবারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে হাসপাতাল ব্যবস্থাপনায় বিদ্যমান অনিয়ম, দালালচক্র, অনানুষ্ঠানিক অর্থ লেনদেন এবং রোগীসেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
একজন স্বজনের কণ্ঠে ছিল গভীর আক্ষেপ”আমরা হাসপাতালে গিয়েছিলাম একজন মানুষকে বাঁচানোর আশায়। কিন্তু শেষ পর্যন্ত ফিরতে হয়েছে তার নিথর দেহ নিয়ে। আমাদের কান্নার ভাষা নেই।”

মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজনরা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এখন প্রশ্ন একটাই—চিকিৎসাসেবা কি সাধারণ মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত হচ্ছে, নাকি অসহায় রোগী ও স্বজনদের জন্য তা পরিণত হচ্ছে সীমাহীন ভোগান্তির আরেক নাম?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST