চ্যাম্পিয়নের বাড়িতে রাতের খাবার নেই, ছুটে গেলেন ইউএনও - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৩ জানুয়ারী ২০২৩, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নের বাড়িতে রাতের খাবার নেই, ছুটে গেলেন ইউএনও

বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন, ভলিবল ও হ্যান্ডবল (শীতকালীন) প্রতিযোগীতা-২০২৩ এর ব্যাডমিন্টন খেলায় জেলা চ্যাম্পিয়ন হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মেয়ে মোছা. রাবেয়া খাতুন (১৪)। তাঁর স্বপ্ন বড় হয়ে ব্যাডমিন্টন খেলোয়াড় হবেন। রোববার দুপুরে জেলা প্রশাসন আয়োজনে কুষ্টিয়া শেখ কামাল আধুনিক স্টেডিয়ামের ইন্ডোর কক্ষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদর উপজেলাকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন।

 

কিন্তু রাবেয়া খেলায় চ্যাম্পিয়ন হলেও তার ভ্যানচালক বাবা জীবন যুদ্ধে পরাজিত। শারীরিক অসুস্থতার কারনে সপ্তাহখানেক হল তিনি (বাবা) কর্মক্ষম। গচ্ছিত খাবার ও টাকা ফুড়িয়ে গেছে তার। রাতে বাড়িতে খাবার নেই। চুলা জ্বলেনি। এমন খবর সন্ধায় পৌছে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কানে। খবর পেয়ে দ্রুত তিনি রাবেয়াকে ডেকে নিয়ে পৌরবাজার থেকে চাল, ডাল, তেল, আলু, মরিচ, বেগুন, শাক-সবজি, মুরগির মাংস, মিষ্টি নিয়ে ছুটে যান তার বাড়িতে।

 

রাবেয়া কুমারখালী পৌরসভার খয়েরচারা গ্রামের ভ্যান চালক মো. মামুন হোসেনের মেয়ে ও তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। দারিদ্র্যতাকে পিছনে ফেলে তিনি শীতকালীন জাতীয় শিশু পুরস্কার-২০২২ এ আন্ত: স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীয় দেশের সেরা দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আগামী ২৭ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলতে যাবেন রাবেয়া।

 

জানা গেছে, ছোট বেলা থেকেই রাবেয়া ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাটমিনটন, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় সমান পারদর্শী। আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ইতিমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি। ৫০তম আন্ত: স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করেছিলেন। ঢাকা জাতীয় শিশু পুরস্কার -২০২২ এ ব্যাডমিন্টন প্রতিযোগীয় ঢাকা বিভাগের কাছে হেরে দেশের দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন তিনি। এবার বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন, ভলিবল ও হ্যান্ডবল (শীতকালীন) প্রতিযোগীতা-২০২৩ এর ব্যাডমিন্টন খেলায় জেলা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি আগামী ২৭ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলতে যাবেন।

 

এবিষয়ে রাবেয়া খাতুন বলেন, বিকেএসপিতে ভর্তি হয়ে দেশসেরা খেলোয়ার হতে চাই। কিন্তু বাবার সেই রকম সামর্থ নেই। আমি ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের প্রায় ২৭টি খেলায় পুরস্কার ও সনদ পেয়েছি। রাখার জায়গা নেই, সেগুলো ভাঙা ঘরের বেড়ায় রেখে দিয়েছি। সুযোগ ও সহযোগীতা পেলে আমিও একদিন হতে পারি সেরাদের সেরা।

 

ভ্যানচালক বাবা মামুন হোসেন বলেন, অন্যের ভ্যান ভাড়ায় চালান তিনি। মা, বাবা, স্ত্রী, তিন সন্তানসহ সাতজনের সংসার তার। সপ্তাহখানেক শারীরিক অসুস্থতার কারণে তার উপার্জন বন্ধ হয়ে আছে। গুছানো টাকা ও খাবার শেষ হয়েছে (রোববার) সকালে। ইউএনও স্যার চাল, ডাল, তেল, শাক – সবজিসহ মেলা খাবার দিয়েছেন। এতে তিনি খুব খুশি হয়েছেন।

 

তিনি আরো বলেন, তার মেয়ে ছোটবেলা থেকেই বিভিন্ন খেলায় পারদর্শী। খেলোয়ার হতে চাই। মেলাবের সেরা পেলেয়ার (খেলোয়ার) হয়েছে। কিছুদিন আগে ইউএনও স্যার ও মেয়র সাহেবের সহযোগীতায় ঢাকা শিশু একাডেমিতে দ্বিতীয় হয়েছে। আজও প্রথম হয়েছে তাঁর মেয়ে। সকলের সহযোগীতা পেলে মেয়েকে ভাল খেলোয়ার বানাতে চান তিনি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, রাবেয়া দারিদ্র্যতাকে জয় করে খেলাধূলায় এগিয়ে চলেছেন। এরআগে তাকে মানসম্মত খেলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে আজ আবার জেলায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। একটি মাধ্যমে রাতের খাবার নাই জানতে পেরে দ্রুত খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে পৌছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সেরাদের সেরা হওয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে রাবেয়াকে নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST