ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা'র মনোনয়ন পেতে মাঠ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২১ মে ২০২৩, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনয়ন পেতে মাঠ

জাহাঙ্গীর আলম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
ছাতক-দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেতে মাঠে নেমেছেন জাপা’র কেন্দ্রীয় সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় দলীয় কার্যক্রম সুসংগঠিত করার লক্ষ্যে কাজ শুরু করছেন। উল্লেখ্য, আলহাজ্ব মো, জাহাঙ্গীর আলম রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন। জীবন জী‌বিকার তাগিদে কৈশোরে লন্ডনে পা‌ড়ি জমিয়েছিলেন। সেখানে দীর্ঘ কয়েকযুগ কা‌টি‌য়ে মা‌টির টানে তিনি দেশে ফিরে সমাজসেবায় ব্রত হন। ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চি‌কিৎসাসেবা ব‌ঞ্চিতদের কথা চিন্তা করে ছাতক পৌরশহরের প্রাণ কেন্দ্রে জাবা মে‌ডিকেল সেন্টার হাসপাতাল প্র‌তিষ্ঠা করেন। ছাতক শহরে প্রথম ব্য‌ক্তিমা‌লিকানাধীন একটি আধু‌নিক সুযোগ-সু‌বিধা সম্ব‌লিত চি‌কিৎসা কেন্দ্র জাবা ‌মে‌ডিকেল সেন্টার হাসপাতাল প্র‌তি‌ষ্ঠিত হয়। পর্যায়ক্রমে এই প্র‌তিষ্ঠান‌টি চি‌কিৎসাসেবায় সুনাম কুঁড়াতে থাকে। সমাজসেবার পাশাপাশি তিনি রাজনী‌তিতে স‌ক্রিয় হন। অদম্য স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে তি‌নি সাবেক সফল রাষ্ট্রনায়ক, বিরাষ্ট্রী করণ ও বিকেন্দ্রিকরণ রাজনী‌তির প্রবক্তা, জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয়পা‌র্টিতে যোগদেন। প্রবাস জীবনের অ‌ভিজ্ঞতাকে কাজে লা‌গিয়ে উন্নতসমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্ত‌রিকভাবে কাজ শুরু করেন। অল্পদিনে রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করায় কম সময়ে তিনি জাতীয়পা‌র্টির কে‌ন্দ্রিয় নির্বাহী ক‌মি‌টিতে স্থান করে নেন। ক্রমেই ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের রাজনৈতিক অঙ্গণে একজন গ্রহণযোগ্য ব্য‌ক্তি হিসেবে প‌রি‌চি‌তি লাভ করেন। ছাতক-দোয়ারাবাজার উপজেলার জাতীয়পার্টির নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ কিংবা এককভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে জাপার সংসদস্য প্রার্থীতা চাই। জাপা’র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম পার্টির মনোনয়ন পেলে আমরা ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করবো। তিনি দীর্ঘদিন ধরেই জাপা’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, জনগণের কাঙ্খিত উন্নয়ন ও নেতৃত্বের প‌রিবর্তনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পা‌র্টির মনোনয়ন পেতে প্রায় একযুগ ধরে জনগণের কাছাকাছি রয়েছি। আমি নির্বা‌চিত হলে ছাতক-দোয়ারাবাজার উপজেলার জনগণের কাঙ্খিত উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো। তিনি আরও বলেন, রাজনৈতিক কোন্দলের কারণে ছাতক-দোয়ারাবাজার উপজেলা এখনো পিছিয়ে রয়েছে। নেতৃত্বের পরিবর্তন ঘটলে এই অঞ্চলের কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১০

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১১

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১২

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৪

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৫

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

১৬

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

১৭

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

১৮

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন

১৯

নবম পে-স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন

২০

Design & Developed by BD IT HOST