নিউজ এডিটর
২২ নভেম্বর ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়াদীর্ঘদিনের দাবি, আন্দোলন আর অপেক্ষার পর অবশেষে উদ্বোধন করা হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক। শুক্রবার (২১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ফটকটির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মো: খালেদ হোসেন মাহবুব শ্যামল।উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নীল-সাদা বেলুন, রঙিন আলোকসজ্জা আর উৎসবমুখর পরিবেশে সাজানো হয় পুরো ক্যাম্পাস। ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধান ফটকটি সবার জন্য উন্মুক্ত করা হয়।কলেজ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজের প্রধান ফটকটি জরাজীর্ণ অবস্থায় ছিল। নিরাপত্তাহীনতা, বহিরাগতদের অবাধ যাতায়াত ও সড়কে বিশৃঙ্খলার কারণে ছাত্রীরা বারবার নিরাপদ ও সুন্দর একটি প্রধান ফটক নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি ছাত্রীদের আন্দোলনের মুখে বিষয়টি জোরালোভাবে সামনে আসে। অবশেষে সেই আন্দোলনের ফল হিসেবেই নির্মিত হলো দৃষ্টিনন্দন এই নতুন ফটক।উদ্বোধনী বক্তব্যে এমপি ইঞ্জিনিয়ার মো: খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, _“মেয়েরা আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা ও সুন্দর শিক্ষা পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ছাত্রীদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়েই এই ফটক নির্মাণ করা হয়েছে। আগামীতেও কলেজের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”_এ সময় কলেজের ছাত্রীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষায়, “এটা শুধু একটা গেট না, এটা আমাদের নিরাপত্তা আর সম্মানের প্রতীক। আন্দোলন করে আমরা আমাদের অধিকার আদায় করেছি, এজন্য আমরা গর্বিত।”শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন, নতুন প্রধান ফটক কলেজের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং কলেজের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেবে।নবনির্মিত ফটকটি এখন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নতুন পরিচয় হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST