রাজশাহী অফিস
৫ অক্টোবর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0161,0.0000; brp_del_sen:0.1300,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (0.50071436, 0.5849106);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের বিরুদ্ধে করা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে এর প্রতিবাদ জানান বক্তারা। মানববন্ধনে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ইসমাইল আলম আল-হাসানী বলেন, ‘গতকাল (রবিবার) কয়েকজন ব্যক্তি অধ্যক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন, সেগুলো অনৈতিক, অসত্য ও সম্পূর্ণ মানহানিকর। আমরা এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, ‘অধ্যক্ষের পাশাপাশি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ন করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’ ইসমাইল আলম আল-হাসানী আরও দাবি করেন, বাগমারা উপজেলায় অন্যান্য মাদ্রাসার তুলনায় এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। বিভিন্ন বোর্ড পরীক্ষায়ও প্রতিষ্ঠানটির ফলাফল ভালো এবং এ কারণে প্রতিষ্ঠানটি বিভিন্ন পর্যায়ে প্রশংসা ও পুরস্কার পেয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, মাদ্রাসায় নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রয়েছে। কিছু বহিরাগত ব্যক্তি মাদ্রাসার পরিবেশ ও অধ্যক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব অভিযোগ তুলেছেন বলেও দাবি করেন তারা। একই সঙ্গে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা। এর আগে রবিবার (৪ অক্টোবর) একই মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘গতকালের মানববন্ধনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সবগুলোই মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সম্প্রতি প্রতিষ্ঠানের গভর্নিং বডির কমিটি নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে আমার বিরুদ্ধে এসব মিথ্যাচার করা হচ্ছে।’ তিনি আরও বলেন, অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ বিষয়ে বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। এছাড়া মানববন্ধনের বিষয়েও আমাদের কাছে কোনো তথ্য বা লিখিতভাবে কিছু জানানো হয়নি।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১০

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১১

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১২

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৩

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৪

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৫

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৬

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৭

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৯

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

২০

Design & Developed by BD IT HOST