নিউজ এডিটর
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমিদারের বংশধর হয়েও নাইম চলচ্চিত্রের নায়ক হলেন

বিনোদন ডেস্কঃ ন-তে নবাব, ন-তে নায়ক আর ন-তে নাঈম। হ্যাঁ দর্শক বলিউডে যেমন নবাব পরিবারের সন্তান নায়ক সাইফ আলী খান, তেমনই আমাদের দেশের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক নাঈম ও নবাব পরিবারের। ঢাকায় বেড়ে উঠা এ নবাব বংশধর কিভাবে চলচ্চিত্র জগতের নায়ক হয়ে উঠলেন চলুন জেনে নিই। নাঈমের বাবা খাজা মুরাদ হচ্ছেন ঢাকার নবাব পরিবারের খাজা সলিমুল্লাহর নাতি। নাঈমের মায়ের পরিবার ও ছিল নবাব পরিবারের। টাঙ্গাইলের করোটিয়া জমিদার বাড়ির কন্যা ছিলেন তিনি। জনপ্রিয় পপ গায়িকা সাবা তানি নাঈমের মায়ের দিক থেকে বোন হয়৷ নবাব পরিবারের আভিজাত্যের মধ্য দিয়েও ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি ঝোঁক ছিল নাঈমের। এমনকি নাঈমের বাবাও খুব ভালো বাঁশি বাজাতেন। নিলয় ও শেখ ইশতিয়াকের সঙ্গে একসাথে গিটার শিখতেন নাঈম। তার বোন জেবা মুরাদ ও একজন লেখক এবং ফটোগ্রাফার। আশির দশকে ১৬ বছর বয়সেই শুভ্র দেব ও সাবা তানির মিউজিক ভিডিও “চলো না ঘুরে আসি’ গানে মডেল হন নাঈম। সঙ্গে করেছেন সানস্লিক ও বাটার বিজ্ঞাপন।। নব্বইয়ের গোড়ার দশক চলচ্চিত্রের ক্যাপ্টেন খ্যাত বিখ্যাত পরিচালক এহতেশাম নতুনদের নিয়ে ছবি নির্মানের চিন্তা করছিলেন। কিন্তু নতুন মুখ পান কোথায়। খোঁজ নিতে নিতে দেখা পান নাঈমের, কিন্তু নাঈমের ছিল গানের প্রতি ঝোঁক। অবশেষে এহতেশাম তাকে রাজি করান, সঙ্গে নায়িকা নবাগতা শাবনাজ। এভাবেই শুরু ‘’চাঁদনী” ছবির কাজ। ১৯৯১ সালে মুক্তির পর যে ছবি পুরো বাংলাদেশে হৈ চৈ ফেলে দেয়। চাঁদনী তখন শুধু নিছকই বছরের সেরা ব্যবসাসফল ছবি নয়, নাঈম আর শাবনাজের আগমনের ফলে নতুনদের নিয়ে ছবি বানানোর হিড়িক পড়ে যার সেই সুবাদে আমরা পাই এক ঝাক ওমর সানী,সালমান শাহ,মৌসুমী,শাবনূর,সাব্বির,আমিন খান, রিয়াজ, শাকিল,পপি,শাকিব খানদের। এই জন্য নাঈমকে নব্বইয়ের দশকের নায়কদের অগ্রদূত বলা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১১

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১২

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৩

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৪

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৫

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৬

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৭

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৮

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৯

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST